বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় দুই টিকেট কালোবাজারি গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

আখাউড়ায় দুই টিকেট কালোবাজারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশের অভিযানে দুই টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে। ১২ মে সোমবার সন্ধ্যায় স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ১৫ টি টিকেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার চরনারায়নপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হিরণ মিয়া (৪৩), বর্তমানে মালদারপাড়া এলাকার বাসিন্দা এবং বড় বাজার এলাকার মৃত সাদু মিয়ার ছেলে মজিবর মিয়া (৪৫)।

জানা গেছে, পৌর মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় ৯/১০ জন ব্যক্তি অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি করছে গোপন সংবাদে পুলিশের একটি টিম সেখানে পৌঁছালে দৌড়ে পালানোর সময় পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলী, উপকূল এক্সপ্রেস ও মহানগর প্রভাতী ট্রেনের মোট ১৫টি টিকিট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, অনলাইন থেকে আগাম টিকিট সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এছাড়া পালিয়ে যাওয়া অন্যান্য সদস্যদের কাছেও আরও টিকিট ছিল বলে জানা যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল টিকিট কালোবাজারি একটি শৃঙ্খলা ভঙ্গকারী অপরাধ। সাধারণ যাত্রীরা যেন হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন সংবাদে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া