বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ লাখ টাকা মাদকসহ অবৈধ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

৩২ লাখ টাকা মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা মূল্যের মাদকসহ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ ১৬ মে শুক্রবার বিকেলে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ান।

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চকবস্তা নামের এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বিজিবির সদস্যরা। সেসময় মাদক চোরচালানের সময় ৬০কেজি গাঁজাসহ ৭ লাখ ১০ টাকা মূল্যের একটি সিএনজিচালিত অটোরিক্সা আটক করে বিজিবির সদস্যরা। এদিকে কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৮১ হাজার ২০০টি বাজি, বাসমতি চাল, চিনি, জিরা,পন্ডস, বিয়ার, হুইস্কি, গাঁজা। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা করা হয়েছে।

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া