বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট   |   163 বার পঠিত

১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

সরাইলে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিআপভ্যানও জব্দ করা হয়। আজ ২২ মে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মো. জিল্লুর রহমান (২৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১)।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান জানান, সকালে পুলিশের একটি টহল দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় (ঢাকা মেট্রো-ন-১৩-৪১২৩) একটি পিআপভ্যানকে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়িতে থাকা পাঁচটি সাদা প্লাস্টিকের তুলা ভর্তি বস্তার সাথে একটি ছোট প্লাস্টিকের বস্তার ভেতর পাঁচটি নীল পলিথিনে ২ কেজি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া