বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দপ্তরি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দপ্তরি গ্রেফতার

দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমানুল হক এনাম (৪০) নামের এক দপ্তরিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই দপ্তরিকে আজ ২৮ মে বুধবার আদালতে চালান করা হবে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ণরত ৪র্থ ও ৫ম শ্রেণির ওই দুই ছাত্রীকে দুপুর আনুমানিক দেড়টার দিকে (লেইজার পিরিয়ড) স্কুলের চতুর্থ শ্রেণিকক্ষে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমানুল হক এনাম যৌন নিপীড়ন করেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে, এ নিয়ে গ্রামে গুঞ্জন শুরু হয়।

এরপরই যৌন নিপীড়নের শিকার ৪র্থ শ্রেণির ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার থানায় এসে অভিযুক্ত ওই দপ্তরির বিরুদ্ধে মামলাটি করেন। পরে পুলিশ ওই দপ্তরিকে গ্রেফতার করে।

এলাকার একাধিক সূত্র জানায়, কয়েকদিন আগে বিদ্যালয়ের দেওয়াল ও ক্লাস পরিষ্কার করার সময় অভিযুক্ত দপ্তরি ওই দুই ছাত্রীর কোমর স্পর্শ করেছিল। ওই ঘটনাটিকেই একটি মহল ফুলিয়ে ফাঁপিয়ে ‘যৌন নিপীড়ন’-এর রঙ দিয়ে এমন একটি মামলা করতে উস্কানি দেয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মঙ্গলবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় রুনা আক্তার নামের এক নারী মামলা করেছেন। এ মামলার একমাত্র আসামি ওই দপ্তরিকে গ্রেফতারও করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত চলছে।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া