বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   284 বার পঠিত

বাঞ্ছারামপুরে সরকারি চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে চার ইউপি সদস্যের (মেম্বার) বাড়ি থেকে ৬৮ বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী সদস্যসহ স্থানীয় চার ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের ৩০ মে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতাররা হলেন দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ইউপি সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ইউপি সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার দরিকান্দি ইউনিয়নে ওই অভিযান চালায়। এতে ভিজিডির সরকারি ৬৮ বস্তা চাল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ওই সরকারি চালগুলো দরিকান্দি ইউনিয়নের উপকারভোগী মোট ৯৩ জন দরিদ্র নারীর মাঝে বিতরণ করার কথা ছিল। জনপ্রতি ১৫০ কেজি অর্থাৎ পাঁচ বস্তা করে ওই সরকারি চাল পাওয়ার জন্য ওইসব উপকারভোগী নারীরা অনলাইনে আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী সরকারি ওই ৬৮ বস্তা চাল মূলত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এসব চাল ইউপি সদস্যদের প্রত্যেকের বাড়ি থেকে জব্দ করে এবং একজন নারী সদস্যসহ ৪ জন ইউপি সদস্যকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা বাদী হয়ে সরকারি চাল আত্মসাতের মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, রাতে যৌথবাহিনীসহ অভিযান পরিচালনা করে ইউপি সদস্যদের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী বলেন, এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা বাদী হয়ে চারজন ইউপি সদসস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া