বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনের সাজা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   280 বার পঠিত

আশুগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনের সাজা

মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ২ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারটিকে (খনন যন্ত্র) জব্দ করা হয়েছে।

আজ ২ জুন সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া মেঘনা নদীর উপজেলার দূর্গাপুর সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দু’জন হলেন, কিশোরগঞ্জ জেলার, বাজিতপুর উপজেলার বাহের আলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৩) ও একই উপজেলার পুরাকান্দা গ্রামের মো. আমানউল্লাহর ছেলে মো. রফিক (৫০)।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, মেঘনা নদীর আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন সীমানার মধ্যে একটি চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ খবরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন করা অবস্থায় ‘আল্লাহ ভরসা ড্রেজিং প্রকল্প’ নামে একটি ড্রেজার জব্দ করা হয়। এসময় ড্রেজার থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত থাকা দু’জনকে আটক করা হয়।

আটক দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ গ ধারায় অপরাধ করায় ১৫(১) ধারা অনুযায়ী ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া জব্দকৃত ড্রেজারটিকে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়।

Facebook Comments Box

Posted ৫:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া