বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ ভরি স্বর্ণালংকারসহ যুবক আটক

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

২০ ভরি স্বর্ণালংকারসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় চোরাইকৃত ২০ ভরি স্বর্ণালংকারসহ মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ১৫ জুন রবিবার দুপুরে পৌর শহরের সড়ক বাজার থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান জেলার কসবা উপজেলার গোপীনথাপর এলাকার হিরণ মিয়ার ছেলে। স্বর্ণালংকারগুলো গত ১৩ জুন রাতে পৌরশহরের দূর্গাপুরের টিপু মিয়ার বাড়ি থেকে চুরি হয়। আখাউড়া থানার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিপুর মিয়ার স্ত্রী শান্তা আক্তার ১৪ জুন সকালে আখাউড়া থানায় তার বাড়িতে চুরির বিষয়ে অভিযোগ দেয়। এরই প্রেক্ষিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন গোপন তথ্য পায় যে, এক ছেলে সড়ক বাজারের স্বর্নের দোকানে কিছু স্বর্ণ্ব বিক্রির জন্য ঘোরাফেরা করছে। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিয়ে অবস্থান নিয়ে ব্যাগসহ সন্দেহজভাবে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে স্বর্ণের চুরি, চেইন, টিকলী, কানের দুলসহ বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার করে। যার পরিমাণ ২০ ভরি, ১৫ আনা ৩ রতি। এসময় নগত ১ হাজার ৮৫০ টাকা পাওয়া যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ করছি।

Facebook Comments Box

Posted ৫:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া