বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   227 বার পঠিত

নবীনগরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর ঘাটে এক বিশেষ মাদক উদ্ধার অভিযানে ৬ কেজি গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। নবীনগর থানার এসআই রামকানাই সরকারের নেতৃত্বে একটি টিম গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে মানিক নগর ঘাটে অভিযুক্ত ব্যক্তিরা অবৈধ গাঁজা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে অবস্থান করছে। পরবর্তীতে, সকাল ১১.৪০ দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। তবে এসআই রামকানাই সরকারের নেতৃত্বে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।পুলিশ অভিযুক্তদের দেহ তল্লাশি করে তাদের পেট ও পিঠে ঘিয়া রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করে।

আটককৃতরা হলো বৃষ্টি বেগম (৩৫) কুড্ডা ব্রাহ্মণবাড়িয়ার সদর, মোঃ জামাল মিয়া (২৪) এবং কাজল মিয়া (৩৬) পশ্চিম সেজামুড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। তারা স্বীকার করেন যে, তারা এই গাঁজা বিজয়নগরের নিজাম নামের একজনের কাছ থেকে ক্রয় করেছেন।নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার এফআইআর নং-১৪।

এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এর মাধ্যমে এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া