বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হলো পুলিশ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হলো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ১৬ জুন সোমবার সকালে উপজেলার কুলিকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হলেন, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম (৪২), পুলিশ সদস্য মো. মামুনুর রশিদ (৩৬), আক্কাস মিয়া (৬০), মামুন মিয়া (২৫), শাকিব মিয়া (১৮), জাহাঙ্গীর (৪৮), রোকসানা বেগম (৪৮), রেহেনা (৩০), চুমকি আক্তার (১৪), রহমান মিয়া (৪৪), আলী আকবর (৩৪), আজিজ (২৬), জসিম মিয়া (৪৫), ছায়াতুন্নেছা (৬০), শিল্পী আক্তার (৩০) ও হোসনেহার বেগম (৪৫)। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুলিকুন্ডা গ্রামের মো. কাউসার মিয়া প্রতিবেশী মো. এরশাদ মিয়ার বাড়ির জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করেন। এ নিয়ে এরশাদ মিয়া আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে একাধিক সালিশি বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নানের মধ্যস্থতায় এক সালিশে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে সোমবার সকালে মো. কাউসারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এরশাদ মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির তিনটি ঘর ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়। এতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

নাসিরনগর থানার ওসি মো. খাইরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া