বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে জাতীয়তাবাদী তরুণ দলের কর্মীসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা

জনগণের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করব

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   199 বার পঠিত

জনগণের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করব

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি, রাজপথে ভূমিকা রেখেছি। তাই দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে। আজ ২৭ জুন শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তাহলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাব। জনগণের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করব।

দূর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন ও এ.বি.এম. মোমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয় এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির মুন্সী প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার রুমিন ফরহানা আরো বলেন, সরাইল-আশুগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন চাইলে আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাতকে শক্তিশালী করা মানে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা ও বিএনপির হাতকে শক্তিশালী করা।

Facebook Comments Box

Posted ৫:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া