শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   416 বার পঠিত

আখাউড়ায় ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় শুল্ক ফাঁকির অভিযোগে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করেছে বিজিবি।

আজ ২৮ জুন শনিবার সকালে স্থলবন্দর সংলগ্ন বিজিবি কোম্পানী সদরের জওয়ানরা তানভীর আহমেদ নামে ভারতীয় ওই নাগরিকের সাথে থাকা কাপড়ের যথাযথ শুল্প রশিদ না থাকায় ৪৩ পিস শাড়ি ও ৮৪ পিস থ্রি-পিস জব্দ করে।

জানা গেছে, বন্দর সংশ্লিষ্ট একটি লাগেজ পার্টি দীর্ঘ দিন ধরে ভারতীয় নাগরিকদের মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ কাপড়, কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে নিয়ে আসে। পরে কৌশলে ওই পণ্যের কাষ্টম্স শুল্ক ফাঁকি দিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমার শুল্ক বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে কম শুল্ক দিয়েও মালামাল নিয়ে যায়।

এতে রাজস্ব হারাচ্ছে সরকার। মাঝে মাঝে বিজিবির অভিযানে এসব পণ্য ধরা পড়ে। শনিবার সকালে ভারত থেকে আসা এক নাগরিক লাগেজ ভর্তি কাপড় নিয়ে অটোরিক্সা যোগে বন্দর অতিক্রম করে যাওয়ার সময় আটক করে বিজিবি। পরে শুল্ক রশিদের সাথে লাগেজের কাপড়ের পরিমাণের মিল না থাকায় সেগুলো জব্ধ করে বিজিবি।

আখাউড়া সদর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার নুরুল আমিন বলেন, বিজিবির টহল দলের সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহ লে এক যাত্রীর বহনকৃত মালামালের শুল্প রশিদ দেখতে চায় বিজিবি। কিন্তু রশিদের সাথে মালামালের মিল না থাকায় সেগুলো জব্দ করা হয়েছে। পরে সিজার করে শুল্ক গুদামে জমা দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া