সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ০২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 135 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. রমাজান মিয়া ওরফে ‘বলদা রমজান’ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ১ জুলাই মঙ্গলবার সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১০টি টিকিট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রমজান উপজেলার চরচারতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। ইউটিউব কমেডি ভিডিওতে অভিনয়ের সুবাদে তিনি ‘বলদা রমজান’ নামে এলাকায় পরিচিত।
সূত্র জানায়, রমজান দীর্ঘদিন ধরে আশুগঞ্জ রেলস্টেশনে টিকিট কালোবাজারির সাথে জড়িত ছিলেন। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েন তিনি।
আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা কামাল রেজা জানান, রমজানের বিরুদ্ধে টিকিট কালোবাজারির দায়ে থানায় মামলা রুজু করা হয়েছে।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah