বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে তিন দিনে ৫ কবর থেকে কঙ্কাল চুরি!

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   187 বার পঠিত

শ্রীপুরে তিন দিনে ৫ কবর থেকে কঙ্কাল চুরি!

গাজীপুরের শ্রীপুরে তিন দিনের পৃথক স্থানের ৫ কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেছে স্থানীয়রা। আজ ৭ জুলাই সোমবার ভোর রাতের দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের একটি পারিবারিক কবর থেকে দুটি কঙ্কাল চুরি হয়েছে। এর আগে গত ৪ জুলাই ভোর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া ঢং পাড়া মসজিদের পাশ থেকে দুটি ও ভূতুলিয়া দক্ষিণ পাড়া বাচ্চু মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে ১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে ভাংনাহাটি গ্রামের একটি পারিবারিক কবরস্থানে দুটি কবর খুঁড়া দেখতে পান তারা । অনুসন্ধান করে দেখেন ভেতরে কঙ্কাল নেই। ওই গ্রামের নাঈম শেখ জানিয়েছেন, হাছেন আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডল এবং হবিজ উদ্দিন মণ্ডলের স্ত্রী মিনারার কবর ছিল সেখানে। তাদের কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে। তারা এ ঘটনায় অন্যান্য করের নিরাপত্তার শঙ্কায় ভোগছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কবর দুইটি দুই বছরের পুরাতন। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ১:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া