শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের পাঁচ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   169 বার পঠিত

নিখোঁজের পাঁচ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের পাঁচ দিন পর নাবিলা নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ১৪ জুলাই সোমবার বিকেলে বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। চার বছরের শিশু নাবিলা কানিজ নাবার মরদেহ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। মরদেহের বীভৎসতা দেখে হতবাক এলাকাবাসী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গেল ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বেরিয়েছিল নাবা। এরপর থেকেই তার আর খোঁজ মেলেনি।

এ ব্যাপারে এলাকায় নিখোঁজের সন্ধান চেয়ে মাইকিং করা হয়। ঘটনার পাঁচ দিন পর সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন নিহতের চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ বেড়িয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, শিশুটিকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের মা খাদিজা বেগম বলেন, নাবিলার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেছি, সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু কোনো সুখবর পাইনি। আজ বীভৎস অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। আমাদের ধারণা, প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মেয়েটিকে দুর্বৃত্তরা হত্যা করেছে। তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাবা প্রবাসে থাকায় দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে বসবাস করতেন খাদিজা বেগমের। তাদের প্রথম সন্তান ছিল নাবিলা কানিজ নাবা।

Facebook Comments Box

Posted ২:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া