শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নেয়ার অভিযোগে ওসিসহ ছয় পুলিশ সদস্য প্রত্যাহার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   142 বার পঠিত

ঘুষ নেয়ার অভিযোগে ওসিসহ ছয় পুলিশ সদস্য প্রত্যাহার

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের খাটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক পিপলু বড়ুয়াসহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার তাঁদের খাটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই মাসের ৩ তারিখ ঢাকা সিলেট মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের একটি দল ঢাকামুখী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন। টহল দলটির নেতৃত্বে ছিলেন এএসআই পিপলু বড়ুয়া। পরে তাঁরা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। এ নিয়ে গণমাধমে সংবাদ প্রচার হয়। ওই রিপোর্টে দেখা যায় পিপলু বড়ুয়া এক লক্ষ টাকা ফেরত দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

এছাড়াও, খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমানও অভিযুক্ত পিপলু বড়ুয়ার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন। সংবাদ প্রচারিত হবার পর ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিয়ে জেলা জুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এরপর ওই থানার ওসিসহ ছয়জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া জানান, “সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। গতকাল থেকে আমি দায়িত্বে রয়েছি।”

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে সরাইল খাটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের বিষয়ে তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া