শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নৈরাজ্যের প্রতিবাদে

শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   154 বার পঠিত

শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। আজ ১৮ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি মাওনা চৌরাস্তা প্রদক্ষিণ করে উড়ালসেতুর নিচে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

বক্তব্যে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, একটি অদৃশ্য শক্তি ও কুচক্রী মহল দেশের গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নৈরাজ্য সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়। এ দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি দৃঢ় অবস্থানে রয়েছে। কিন্তু বিএনপিকে হেয় করতে এখন হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও ধর্ষণের মতো জঘন্য কাজ করিয়ে দায় চাপানো হচ্ছে আমাদের দলের ওপর। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবো, ইনশাআল্লাহ।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাঁরা এই নৈরাজ্য ও ষড়যন্ত্রের রাজনীতি’র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

Facebook Comments Box

Posted ২:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া