শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   223 বার পঠিত

নবীনগরে কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুলাই শুক্রবার বিকেল ৫টায় নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ আবু শামা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ কামাল খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম.মামুন অর রশিদ।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোঃ সাইফুল হক।

সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল-আমিন, নবীনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মোঃ জহিরুল হক জরু মিয়া, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বাবুল এবং নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

Facebook Comments Box

Posted ২:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া