সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ০২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 197 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়ার বাসিন্দা স্বর্গীয় মহাপরুহিত যতীশ চক্রবর্ত্তী’র স্ত্রী নিভা রানী চক্রবর্ত্তী’র পঞ্চম মৃত্যবার্ষিকী আজ।
তিনি ২০২০ সালের (২ আগষ্ট)আজকের এই দিনে, উচ্চ রক্তচাপ , ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে মারা যান। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুবার্ষিকীতে বিদেহী আত্মার চির শান্তি কামনায় ধর্মীয় প্রার্থনা এবং ঘরোয়া কৃর্তনের আয়োজন করা হয়েছে এবং সকলের নিকট প্রার্থনার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
উল্লেখ্য, নিভা রানী চক্রবর্ত্তী, সরাইল উপজেলার একুশে টেলিভিশন (অনলাইন) দৈনিক কালবেলা এর উপজেলা প্রতিনিধি ও সরাাইল উপজেলা প্রেসক্লাব এর যুগ্ন সাধারণ সম্পাদক নারায়ন চক্রবর্ত্তী’র মা।
Posted ৫:০৭ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah