রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদনহীন কেমিক্যাল, স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

অনুমোদনহীন কেমিক্যাল, স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে জরিমানা

অনুমোদনহীন কেমিক্যাল, রঙ ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে এক আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ৪ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর বাজারে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর বাজারে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন কেমিক্যাল, রঙ, স্যাকারিন দিয়ে আইসক্রিম প্রস্তুত করছিল।

পাশাপাশি তারা অন্য নাম ঠিকানা ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া