সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ ১১ আগস্ট সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ইরফান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Posted ১:২৯ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah