রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলায়নকৃত জেল পলাতক আসামি রিপন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   224 বার পঠিত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলায়নকৃত জেল পলাতক আসামি রিপন গ্রেফতার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার জেল পলাতক আসামী রিপনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৬ আগস্ট আনুমানিক সকাল ৮টা ৪৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভিতর থাকা কারাবন্দিরা মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে কারাগারে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। পরে কারাবন্দীরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে। চলমান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দীরা কারাগারের অভ্যন্তরের বিদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে বেলা ১টা থেকে ২টার মধ্যে বাউন্ডারীর উপর দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জিএমপি, গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‌্যাব-৯ এর সিপিসি-১ ব্রাহ্মনবাড়িয়া এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এর একটি যৌথ আভিযানিক দল গত ১২ আগস্ট আনুমানিক রাত ৮ট ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জিএমপি, গাূজীপুর, কোনাবাড়ী থানার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার জেল পলাতক ১ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন – রিপন (২৯), পিতা- আকবর আলী, রামেশ্বরপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১১ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া