রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবীর আগমন উপলক্ষে

জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

২৩ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবীর আগমন উপলক্ষে আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। আজ ১৬ আগস্ট সকাল ১১টার পৌর শহরের পুনিয়াটস্থ বাস ভবনে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী আজম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল হক খোকন, সহ-সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সামছুজ্জামান চৌধুরী কানন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ হান্নান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বাপন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এম. এ. সাঈদ, সাধারণ সম্পাদক ছালে মুসা, বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন শাহআলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব মোল্লা সালাউদ্দিন, মহিলা দলের হুসপিয়ারা বেগম, এডভোকেট জেসমিন আক্তার, শাহ মাহমুদা আক্তার, ডাঃ শারমীন সুলতানা টুনটুন,শামীমা ইস্কারসহ পৌরসভার ওয়ার্ড ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ৩:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া