রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

সরাইলে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলার অংশে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় ‘উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠন, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর।

সঞ্চালনা করেন কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বিএনপির দপ্তর সম্পাদক সালাউদ্দীন আহমেদ বিপ্লব, জাসাস রিপন ঠাকুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ এবং মাওলানা হাবিবুর রহমান।

বক্তারা জানান, সরাইল উপজেলা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। ব্রাহ্মণবাড়িয়ায় বহু প্রাইভেট হাসপাতাল থাকলেও সরাইলবাসী এখনও চিকিৎসার জন্য দূরভোগ করছে। বিশ্বরোড ও কুট্টাপাড়া দেশের গুরুত্বপূর্ণ এলাকা হলেও এখানে সরকারি হাসপাতালের অভাব রয়েছে।

তাদের দাবি, সরাইল ঢাকা-সিলেট ও কুমিল্লা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ঢাকা, সিলেট ও পার্শ্ববর্তী জেলার মানুষ সহজেই সুবিধা পাবে। তাই প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলায় স্থাপনের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া