রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে বিপুল পরিমাণ টিসিবির তেল, দোকানী আটক

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   195 বার পঠিত

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে বিপুল পরিমাণ টিসিবির তেল, দোকানী আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির বিপুল সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়। আজ ২৫ আগস্ট সোমবার সকালে উপজেলার নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জানতে পেরে নানুপুর বাজারের এক ব্যবসায়ী টিসিবির বিপুল পণ্য মজুত করে এবং সকালে বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স কামাল স্টোরের গোডাউনে ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে দোকানের মালিককেও আটক করা হয়।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী, নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ অংশ নেয়।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া