সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 117 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সভাকক্ষে আজ ২৬ আগস্ট মঙ্গলবার সকালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইনের সভাপতিত্বে যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগমকে পরিচয়ের মধ্যদিয়ে সভার কাজ শুরু হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গতসভার কার্যবিবরণী এবং স্বাগত বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহামেদুল কামাল, সরাইল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আইয়ুব খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ মাহমুদ।
আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমদ, পাকশীমুল ইউপি চেয়ারম্যান কাউছার আহমেদ প্রমুখ।
Posted ১২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah