রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে বিতরণ করলো শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে বিতরণ করলো শিক্ষার্থীরা

লাল সবুজ উন্নয়ন সংঘ’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা সদরের পৌর এলাকার কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।

সংগঠনের সদস্যদের একদিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম ফুরকান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল, আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. সুজন, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য মো. আব্দুল্লাহ ও সোলেয়মান সিয়াম প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া