রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ভূমি দখল ও হয়রানি মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

সরাইলে ভূমি দখল ও হয়রানি মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহাজাদাপুরের এড. সোহেল রানার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল ও হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে সরাইল উপজেলা প্রেসক্লাবে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাহবুবুর রহমান খাদেম সুমন। তিনি বলেন, রুমেল ও শিব্বির এর সাথে আমাদের ২/১ জনের কথা কাটাকাটি হলে, পরবর্তীতে বিষয়টি মীমাংসা হলেও এড. সোহেল রানা সিএনজি এক্সিডেন্টকে, মারামারি সাজিয়ে মিথ্যা মামলা করেন। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যাপক হীরালাল ভৌমিক, ধীরেন্দ্র লাল ভৌমিক, হারাধন বাবুসহ অনেকের জমি দখল করে রেখেছে। অনেকের নামে মিথ্যা মামলা করেছে। তারা বিভিন্ন সময়ে হুমকির অডিও সাংবাদিকদের শোনান। সাংবাদিক সম্মেলনে চাঁদাবাজি, ভূমি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান হয়।

এসব বিষয়ে এড. সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া