ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নূরী। ৮ সেপ্টেম্বর সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বর্তমান প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার দায়িত্বের মেয়াদ এক বছর পূর্ণ হয়েছে। এ কারণে সরকারের অনুমোদনক্রমে নুরুল্লাহ নূরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ৯ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন এবং চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন।
চেম্বার সূত্রে জানা যায়, বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হওয়ায় সরকারের অনুমোদনক্রমে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নূরুল্লাহ নূরী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার নতুন প্রশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah