সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম
আজহারুল ইসলাম সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় যোগদান করলেন। এর আগে নাসিরনগর থানার ওসি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর একটি জনবহুল এবং ব্যবসায়ী কেন্দ্র। প্রত্যেক উপজেলা পর্যায়ের সুশিক্ষিত এবং সচেতন নাগরিকগণ জেলা শহরে থাকেন। এখানে সিনিয়র সিটেজেনসহ সাংবাদিক ভাইয়েরাও বসবাস করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সদর থানাকে মাদক, জুয়া, সন্ত্রাস, নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও জুয়ার সাথে কোন আপোষ নেই, মাদক ও জুয়া নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো জানান, সভা সেমিনার বা স্কুল কলেজসহ সকল পর্যায়ে বার্তা যে পৌছাতে পারি যে, মাদক একটি মরণ ব্যাধি, যারাই আক্রান্ত হয়েছে তারাসহ তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। একটি একটি সামাজিক ব্যাধি তা সকলে মিলে এটাকে দূর করতে হবে।
ওসি আরো বলেন, শারদকে স্বাগত জানাতে কাশফুলের অভিবাদনী বলে দেয় শারদীয় দুর্গোৎসব হয়তো আর বেশি দিন নেই। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে যেন অনুষ্ঠিত হতে পারে, সেই ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah