রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মো. সজিব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের পশ্চিমপাড়ার একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জমির মধ্যে থাকা বিদ্যুতের বাঁশের খুটিতে থাকা তারে বিদ্যুৎ স্পর্শ হয়ে সজিবের মৃত্যু হয়। মৃত সজিব মিয়া টিঘর গ্রামের পূর্বপাড়ার কামাল মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, সকালে টিঘর গ্রামের পশ্চিমপাড়ার করিম মিয়ার জমির মধ্যে থাকা বিদ্যুতের বাঁশের খুটির টানা তারের সাথে স্পর্শ হয়ে সজিব মিয়ার লাশ জমির পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা (৯৯৯) এ ফোন দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করে। তিনি বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টার মধ্যে যে কোন সময় সে বিদ্যুৎস্পর্শ হয়ে থাকতে পারে। মৃতের হাতে তার কাটার প্লাস ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া