সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি প্রয়াত শফিকুর রহমানের মৃত্যুতে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের মসজিদ রোডে ইউনিয়ন কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।
শোক সভার শুরুতেই প্রয়াত শফিকুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
শোক সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুল কবির, কার্যকরী সদস্য সামিউল আহমেদ, মোহনা টেলিভিশনের আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য শাহজাহান সাজু, মো. মাসুদ মিয়া, কবি মো. ইদ্রিস মিয়া, জহিরুল ইসলাম রিপন, শেখ সিরাজুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রয়াত শফিকুর রহমানের মেজো মেয়ে শাখাওয়ারা রহমান ইমিতা, ভাতিজা ফাহাদ বিন আসাদ।
এ সময় অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুর রহমান বুলবুল, সারোয়ার হাসান তুহিন, আব্দুল্লাহ আল নাঈম, মো. হান্নান মিয়া, মাইনউদ্দিন, আরিফুর রহমান জুয়েল, তরুণ সংবাদ কর্মী সুজন সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়নের সদস্য সাইদুল ইসলাম।
শোক সভায় প্রধান অতিথি বলেন, সাংবাদিক শফিকুর রহমান সংবাদকর্মীর বাইরেও একজন সামাজিক ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন স্বজ্জন ব্যক্তিকে হারিয়েছি। শফিকুর রহমান সাংবাদিক ইউনিয়নের শুরু থেকেই যুক্ত ছিলেন। তাঁর অসময়ে চলে যাওয়া সাংবাদিক ইউনিয়ন একজন একনিষ্ঠ সহযোদ্ধাকে হারিয়েছে।
Posted ৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah