রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এক দিনের ব্যবধানে ৩ মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   230 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় এক দিনের ব্যবধানে ৩ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩ উপজেলা থেকে মাত্র ১ দিনের ব্যবধানে ৩ ব্যক্তির মরদেহ উদ্বার করেছে পুলিশ। উদ্ধারকৃত ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও ১জনের পরিচয় নিয়ে পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর: ২৫ সেপ্টেম্বর বৃহস্পপতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাটিহাতা কবরস্থান সংলগ্ন এলাকার পুকুরের পানিতে বস্তাবন্দী অবস্থায় কিছু ভেসে উঠতে দেখলে এবং এর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে হাত পা- বাধা অবস্থায় ১ যুবকের মরদেহ উদ্বার করে। রিপোর্ট লিখা পর্যন্ত মরদেহের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, একজন এসেছিল, তারা বলতেছে তার ছেলেকে পাচ্ছেন না, ঐদিকেই বাড়ি তাদের…আমরা নিশ্চিত হতে পারছি না। ফেস নষ্ট হয়ে গেছেতো আমরা ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। ফিঙ্গার প্রিন্ট পাইলেই পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

নাসিরনগর : ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের নিকটবর্তী ধানের জমিতে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এর আগে গতকাল ২৫ সেপ্টেম্বর উপজেলার দাতমন্ডল গ্রামের মো: জুয়েল রানা (৩৭) নামে ১ ব্যক্তি নাসিরনগর থানায় এই মর্মে ১টি সাধারণ ডায়রী দায়ের করেন ২১ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টা থেকে তার বাবা মিন্নত আলী(৫৪)কে খুজে পাওয়া যাচ্ছে না। লাশ উদ্ধারের পর নিখোঁজ মিন্নত আলীর পরিবারের লোকজন নিশ্চিত করেন উদ্ধারকৃত লাশটি মিন্নত আলীর।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানভীর আহমদ জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কংকালের সাথে ভিকটিমের পরিহিত লুঙ্গী পাওয়া গেছে, জামা পাওয়া গেছে, আবার নিজের জমি থেকেই তার লাশ উদ্বার করা হয়েছে। তার পরও আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা ডিএনএ সেম্পলের প্রোফাইলও করে রাখবো।

নবীনগর : ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিল থেকে ১ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিলে একজন যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নবীনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের নাম সোহেল মিয়া পিং মজনু মিয়া, গ্রাম কাজলিয়া, ইউনিয়ন শিবপুর। এলাকাবাসী বলেছে বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে এবং তার গায়ে এধরনের আলামতও আছে। ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া