রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ ও স্মারকলিপি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   229 বার পঠিত

সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ ও স্মারকলিপি

পতিত সরকারের সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করেছে হেফাজতে ইসলাম। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে বিক্ষোভে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জনের প্রাণহানির ঘটনায় মদদদাতা আখ্যা দিয়ে তার বিচার দাবিতে এ বিক্ষোভ হয়। আজ ৫ অক্টোবর রবিবার বেলা ১১টায় পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী ওলামাদের রক্ত ঝরিয়েছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আন্দোলনে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এতে ১৬টি তাজা প্রাণ ঝরে। এসব হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসি দিতে হবে।

তারা আরো বলেন, ২০২৪ এর গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের অত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাই অর্ন্তবর্তী সরকারকে দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর অত্যাচারের বিচার করতে হবে। এছাড়াও মোকতাদির চৌধুরী ও সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার কাজ শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমীর, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভূইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপির যুগা- সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ সহ বক্তারা বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া