সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরে ১১০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৬০ বিজিবি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   115 বার পঠিত

চলতি বছরে ১১০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৬০ বিজিবি

চলতি বছরে সীমান্তে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি। এ বছর এখন পর্যন্ত ব্যাটালিয়নটি ১১০ কোটি টাকারও বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। আজ ২৪ অক্টোবর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় সর্বশেষ অভিযানে আরো পাঁচ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এ সময় জব্দ করা হয়-প্রায় এক কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস এবং প্রায় চার কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা। জব্দ করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান বলেন, চলতি বছরে ১১০ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে ৬০ বিজিবি। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে আমরা অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। বিজিবির নিয়মিত অভিযানের কারণেই সীমান্তে অবৈধ বাণিজ্য কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বিজিবির এ ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার কার্যক্রম হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের আস্থাও আরো বেড়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া