মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বেপরোয়া যুবদল নেতা মোঃ শামীম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   564 বার পঠিত

শ্রীপুরে বেপরোয়া যুবদল নেতা মোঃ শামীম

গাজীপুর আঞ্চলিক প্রতিনিধি
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও মৌলিক অধিকার প্রশ্নে আপোষহীনভাবে আন্দোলন সংগ্রাম ময় একটি রাজনৈতিক দল, —– গত ১৭ বছর জেল এবং অমানুষিক নির্যাতনের মধ্যে এই দলের ঝান্ডা উড়িয়ে শত বাঁধা প্রতিক্রম করে, মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম অব্যাহত রেখেছেন। কিন্তু প্রতিটি দলেই কিছু সিজনাল নেতা জন্ম নেয় এবং তাদের দৈহিক ভাব অনুযায়ী বুঝানোর চেষ্টা করে তারাই একমাত্র, আন্দোলনের নেতৃত্ব দেয়া লোক ছিল। ঠিক এমনিভাবে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকে বাংলাদেশের শিল্প কারখানার জন্য তীর্থভূমি হিসেবে খ্যাত, গাজীপুরের শ্রীপুর এলাকায় একজন সুবিধা ভোগী হাইব্রিড নেতা কে—-।

যার বিরুদ্ধে রয়েছে এই স্বল্প সময়ে হাজারো অভিযোগের কাহিনী।

মোঃ শামীম বিএনপির মতো একটি প্রগতিশীল রাজনৈতিক দল এর পদ বাগিয়ে নিজেকে অনৈতিক ভাবে, অর্থ লালশায় নিলিপ্ত করে রেখেছেন নির্লজ্জের মতো, বলছিলাম শ্রীপুর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম এর কথা।

আরও পড়ুুন-শ্রীপুরে চাঁদা দাবির অভিযোগে শামীমের বিরুদ্ধে থানা জিডি

যা রয়েছে প্রতি মুহুর্তেই দলকে ঢাল বানিয়ে নেতাদেরকে ভুল বুঝিয়ে চাঁদাবাজি, নারী ধর্ষণকারীদের মদদ দান, ফ্যাসিস্টদের কাছ থেকে অর্থ সুবিধা ও মাদকের মদদদাতা হিসেবে ভীষণ ভাবে পরিচিত লাভ করেছেন। তার নামে শ্রীপুর থানায় রয়েছে চাঁদাবাজির অভিযোগ পত্র বিভিন্ন অনিয়মের কারণে সাধারণ ডায়েরি সহ নানা অভিযোগে সমৃদ্ধশালী এই নেতা হলেন শ্রীপুরের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম—– জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে, যে পতিত সরকারের প্রতি জিরো টলারেন্স, সেই জায়গায় এই নেতা অর্থের বিনিময়ে, প্রতিনিয়ত ঘনিষ্ঠ যোগাযোগ করে বেড়াচ্ছে পতিত সরকারের বিভিন্ন দলের বড় নেতাদের সাথে, মধ্যাহ্ন ভোজের মধ্যে সম্পর্কের গভীরতা কে বাড়িয়ে নিয়মিত মাসোহারা অর্থনৈতিক সুবিধা নিয়ে বসে একসাথে মধ্যাহ্নভোজন থেকে শুরু করে সবকিছুই চলেছে অবলীলায়।

সম্প্রতি অনুসন্ধান করতে গিয়ে দেখি, শ্রীপুরের সাধারণ জনগণ শ্রমিক স্বল্প আয়ের লোকজন তাদের কে, বিভিন্ন এনজিও থেকে লোন পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি সামনে রেখে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ তীব্র হচ্ছে, সাধারণ মানুষ জন তাদের ঘামের অর্জিত অর্থ, এই নেতার পকেট ভর্তি হয়েছে প্রতিনিয়ত।

তারা এখন লোনের বিষয়ে জিজ্ঞাসা করার সাহস নেই, তারা কখনো বলতে চেষ্টা করলে, বলে তোরা ফ্যাসিস্ট তোদেরকে বিভিন্ন হত্যা মামলায় জেল খাটিয়ে ভিটা ছাড়া করবো।
তার এই রক্তচক্ষু দেখেন শ্রমজীবীরা, মুখ বুঝে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেন।

যেখানে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান ৩১ দফার মতো জন বান্ধব একটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন সেই জায়গায় এই ভুঁইফোড় নেতা মোঃ শামীম এর লাগামহীন আচরণ জনতার মনে প্রশ্ন জেগেছে আগামীতে আরো কতো নির্মম নির্যাতনের শিকার হতে হবে।

আমাদের প্রতিবেদক বলেন শ্রীপুর জনগণের এই ভোগান্তির শিকারের শেষ লাগাম টানবেন কে——?

সাধারণ মানুষ জাতীয়তাবাদী দলের কাছ থেকে আগামী দিনের ভরসা চান।

Facebook Comments Box

Posted ১২:২১ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া