রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করলো ওষুধ ব্যবসায়ীরা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করলো ওষুধ ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে ওষুধ ব্যবসায়ীরা। ২৭ অক্টোবর সোমবার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানান জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিনিয়র সহ-সভাপতি সানাউল হক ভূঁইয়া। এরআগে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ওষুধের ফার্মেসি বন্ধ ঘোষণা করে ব্যবসায়ীরা। এতে করে দুর্ভোগে পড়ে রোগী ও সাধারণ মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিনিয়র সহ-সভাপতি সানাউল হক ভূঁইয়া জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আমাদের দাবি মানা না হলে আবারও জেলা জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।

ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের দোকানগুলো আমাদের ভাড়া নেওয়া। আমরা নিয়মিত ভাড়া দিচ্ছি। অথচ আমাদের অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। যা অমানবিক ও অবৈধ। অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধান চাই। কয়েকদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে আসছি। এতে প্রতিকার না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ওষুধের ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেইট নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

Facebook Comments Box

Posted ৮:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া