সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত
মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাহবুবুর রহমান পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাড়িতে একা বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সর্বশেষ তিনি বোনের সাথে মোবাইল ফোনে কথা বলেন। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার তার বোন খবর নিতে ওই বাড়িতে আসেন।
প্রতিবেশিরা জানান, ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ অবস্থায় পুলিশকে খবর দিলে ওই ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
Posted ৩:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah