সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপভ্যান চাপায় ৩ জন নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

পিকআপভ্যান চাপায় ৩ জন নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে মহাসড়কের উত্তর সহিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর এলাকার সীরবত আলীর স্ত্রী লিপি বেগম (৫০), তার ছেলে রিপন (২৬) ও জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের অটোচালক আক্তার মিয়া (৪০)। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় লিপি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে সুহিলপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় বিকট শব্দ হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং পিকআপ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও এর চালককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া