সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   83 বার পঠিত

১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ ব্যাটালিয়ান ও ৬০ ব্যাটালিয়ন পৃথক অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আজ ৩১ অক্টোবর শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১৩৭ পিস, ভারতীয় চকলেট ৪’শ১৩ পিস কসমেটিকস সামগ্রী সিল্ক শাড়ী ২০ পিস, পাঞ্জাবী ৩’শত ৪৫ পিস, জর্জেট থ্রী পিস ৯৯ পিস এবং ৬ হাজার পিস জিলেট বেøড আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক ৪৭ লাখ ১৬ হাজার ৩৮০টাকা বলে জানানো হয়। আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়ী এবং খাদ্য সামগ্রী জব্দ করে। এর মধ্যে প্রায় ৯৭ লক্ষ ৯২ হাজার টাকার ভারতীয় উন্নত মানের শাড়ী এবং ১৭ লক্ষ ৪৫ হাজার টাকার ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে।

বিজিবি আরো জানান, সীমান্ত দিয়ে যেন ভারত থেকে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি বদ্ধপরিকর।

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া