সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ ১ নভেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় রেললাইনের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
Posted ১২:১৭ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah