রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   163 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার চত্বরে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে কারাগার চত্বরে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মঞ্জুরুল ইসলাম।

এছাড়া কারাগারের ডেপুটি জেলারসহ অধীনস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাসব্যাপী কারা স্টাফও পরিবারবর্গদের নিয়ে ফুটবল, ক্যারম, দাবা, লুডু, মিউজিক্যাল চেয়ার ও বালিশ খেলা অনুষ্ঠিত হয়।

খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া ৬১ জন প্রতিযোগীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সেবাপরায়ন কাজের জন্য ৫ জন কারা স্টাফকে সম্মাননা প্রদান হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ জাঁকজমক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ১২:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া