সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ সমবায়ী গঠনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   142 বার পঠিত

দক্ষ সমবায়ী গঠনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দক্ষ সমবায়ী ও সমবায় সমিতি গঠনের লক্ষে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ নভেম্বর সোমবার সকাল ১১টায় সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া পঞ্চসেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের পরিচালনায় এতে অংশ নেন সরাইল উপজেলায় কর্মরত ১৩টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. জসিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও মো. বেলাল হোসেন।

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব এবং সমবায়ীদের ক্ষুদ্র ঋণের ভূমিকা, সমবায় সমিতির মূলধন গঠন ও বিনিয়োগ, অডিট ও বার্ষিক সাধারণ সভা বিষয়ক আলোচনাসহ আধুনিক কৃষি উপকরণের সুষ্ঠু ব্যবহারের ধারনা, বাড়ির আঙ্গিনায় শাক-সবজি, ফলমূল চাষ করে আয় করা, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ গৃহপালিত পশু পালনের মাধ্যমে সমবায় সমিতির সদস্যদের আয় বৃদ্ধি করণ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমবায় সমিতির সদস্যগণ আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

Facebook Comments Box

Posted ৫:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া