সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   268 বার পঠিত

সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ ৪ নভেম্বর মঙ্গলবার সকালে সরাইল উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন।

২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সার ও বীজ বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৭৩০ জন কৃষক এ প্রণোদনা পান। ইউনিয়নভিত্তিক প্রাপ্ত কৃষকের সংখ্যা হলো-অরুয়াইল ৮৫ জন, পাকশিমুল ৮৫ জন, চুন্টা ৯০ জন, কালীকচ্ছ ৮৫ জন, পানিশ্বর ৬৫ জন, সরাইল সদর ৫৫ জন, নোয়াগাঁও ৮৫ জন, শাহবাজপুর ৯৫ জন এবং শাহজাদাপুর ইউনিয়নে ৮৫ জন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন বলেন, রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এই সহায়তা তাদের ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া