সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 295 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আজ ৫ নভেম্বর বুধবার ভোররাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় পৌর কাউন্সিলর শেখ মো. মাহফুজ জানান, ভোররাত প্রায় সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে যায়। এতে সেলুন, কাপড়, পান, ফার্মেসি ও জুতার দোকানসহ ১১টি দোকান আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Posted ৯:০২ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah