হাকিকুল ইসলাম খোকন | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 362 বার পঠিত
শুক্রবার নিউ ইয়র্কের একটি পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ পঁচাত্তরের ৭ নভেম্বরের ঘটনায় নিহত সৈনিকদের স্মরণ করেন।
আয়োজক সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ।
প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম ফারুক শাহীন ও এম এ খালেক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সৈয়দা মাহমুদা শিরিন, জসীমউদ্দিন, আরিফুর রহমান ও রইসউদ্দিন।
Posted ৫:২৪ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah