মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজে ছাত্রীকে পছন্দ নিয়ে দিনভর উত্তেজনা, কলেজ বন্ধ ঘোষণা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   210 বার পঠিত

কলেজে ছাত্রীকে পছন্দ নিয়ে দিনভর উত্তেজনা, কলেজ বন্ধ ঘোষণা

ময়মনসিংহের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে পছন্দ করাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরিস্থিতি বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কলেজটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পছন্দ করত। কিন্তু একই মেয়েকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করায় দুই ছাত্রের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে তারা কলেজ চত্বরে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই বর্ষের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়ায় মুখোমুখি অবস্থান নেয়। এই সুযোগে স্থানীয় এলাকার কিছু বাসিন্দা কলেজের টিনশেডের সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কলেজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এক মেয়েকে দুজন পছন্দ করার মতো সামান্য বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া