মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ৮ আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্যের বিএনপিতে যোগদান

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   211 বার পঠিত

শ্রীপুরে ৮ আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্যের বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮ আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য। আজ ১৪ নভেম্বর শুক্রবার সকালে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামের গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উড়াং, সাঁওতালসহ পাঁচ শতাধিক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন-সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারি জমিতে অনেককে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ এবং কোনো আদিবাসীকেই একটি ঘরও তৈরি করে দেওয়া হয়নি।

সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো, আওয়ামী লীগ না করলে চাকরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না। কিন্তু আদিবাসীদের সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।

বক্তব্য রাখেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মন, শ্রী বিনয় চন্দ্র বর্মন, শ্রী সবুজ কান্ত বর্মন, মানিক সাংমাসহ ৮টি আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া