নারায়ন চক্রবর্ত্তী, সরাইল | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 274 বার পঠিত
সরাইলে হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এন তরুণ দে। ২৩ নভেম্বর রবিবার বিকেলে আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃীস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং ব্রাহ্মণবাড়িয়া ২ ( সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এন তরুন দে।
বিএনপি দেশব্যাপী ২৪৩টি নির্বাচনী আসনে দলীয় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোনো প্রার্থী দেয়নি। ফলে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা এখনো মাঠে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রজন্ম দলের সভাপতি মিন্টু সরকার, সরাইল উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাকিব মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. সাজিদুল হক সানি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেন মারুফ, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আরাফাত রাফি, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান খন্দকার, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো শিবলী সাদিক, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জুনায়েদ মিয়া, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইফরানুল হক আল ইমন, আড়াইসিধা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ, সরাইল উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মোঃ হাফেজ জামাল উদ্দিন বাদশা, কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল রাকিব মিয়া, সরাইল উপজেলা তরুন দলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, সরাইল উপজেলা তরুন দলের সদস্য সচিব মোঃ উজ্জ্বল মুন্সী, সরাইল সদর ৪ নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক মোহাব্বত আলী প্রমুখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৪:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah