মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সংগঠক শাকিবের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   187 বার পঠিত

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সংগঠক শাকিবের মৃত্যু

রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও ব্রাহ্মণবাড়িয়া শহরের তরুণ সংগঠক এবং ‘পথ তারা স্কুল’-এর প্রতিষ্ঠাতা আফনান আলম শাকিব আজ ২৮ নভেম্বর শুক্রবার সকালে নিহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

নিহত সাকিব ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ব্যাচ-৫৪ -এর সদ্য স্নাতক শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরে পথশিশুদের জন্য প্রতিষ্ঠিত মানবিক সংগঠন পথ তারা স্কুল পরিচালনার মাধ্যমে তিনি সামাজিক অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন। তার উদ্যোগ, দায়িত্ববোধ ও মানবিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার জানাজা ও দাফনের সময়-স্থান বিষয়ে এখনও কেউ নিশ্চিত করতে পারেননি।

সম্ভাবনাময় এই তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক, সংগঠনের সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের সামাজিক মহলে গভীর শোক নেমে এসেছে। সামাজিক সংগঠনগুলো মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

Facebook Comments Box

Posted ২:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া