সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
চলমান তীব্র শীতে রেলস্টেশন ও খোলা আকাশের নিচে রাত কাটানো পথচারী ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান নিজ হাতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। প্রচণ্ড শীতে একটি কম্বল পেয়ে উষ্ণতা ও স্বস্তি অনুভব করেন শীতার্ত মানুষজন।
কম্বল বিতরণ শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, আমাদের এই উদ্যোগটি মূলত সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা। প্রচণ্ড শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের লক্ষ্য। আমরা চাই এই মানুষগুলো যেন উষ্ণতা ও স্বস্তি পায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ভূইয়া।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তীব্র শীত উপেক্ষা করে রেলস্টেশন ও ফুটপাতে রাত কাটানো ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার গভীর রাতে নিজ উদ্যোগে মাঠে নামেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তার মানবিক যাত্রার শুরু ছিল ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে। সেখানে ভাসমান ও অসহায় মানুষের হাতে নিজ হাতে কম্বল তুলে দেন তিনি।
এরপর শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে ঘুরে ঘুরে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে কম্বল বিতরণ করেন।
Posted ৪:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah